
সাতক্ষীরা প্রতিনিধি ;
২২/০৬/২০২৬ খ্রিঃ দুপুর ১৩:৫০ ঘটিকায় পাটকেলঘাটা থানাধীন খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা বাজারের পশ্চিম পুকুরের পাশে পাঁকা রাস্তার উপর হতে ৪ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত উইনকোরেক্স (Wincerex) সিরাপসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে পাটকেলঘাটা থানা পুলিশ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলো মোঃ শামীম হোসেন (৩২), পিতা- মৃত মনির হোসেন, গ্রাম- কুমিরা হিন্দুপাড়া। মোঃ জাহাঙ্গীর শেখ (২৮), পিতা- আজগার শেখ, গ্রাম- লাল চন্দ্রপুর। উভয় থানা- পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরা
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আহসানউল্লাহ মামুন 



















