Dhaka ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার চোরাচালানি পন্য

সাতক্ষীরা প্রতিনিধি ;

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ব্যাটালিয়নের পদ্মশাখরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহলদল পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও কফ সিরাপ জব্দ করে।

পদ্মশাখরা বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা এলাকার জোড়া তালগাছ এলাকা থেকে ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করেন। হিজলদী বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার তালসারি এলাকা থেকে ৭৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেন।

এ ছাড়া চান্দুরিয়া বিওপির সদস্যরা পশ্চিম কাঁদপুর এলাকা থেকে ১৬ হাজার টাকা মূল্যের ভারতীয় উইনসেরেক্স (WINCEREX) কফ সিরাপ জব্দ করেন। অন্যদিকে বাঁকাল চেকপোস্টের সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা এলাকা থেকে ২ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেন।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন,চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার চোরাচালানি পন্য

Update Time : ০৭:২৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬