Dhaka ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় ড্রেনের ময়লা রাস্তায় ফেলে রাখায় দুর্ভোগ, ক্ষোভ এলাকাবাসীর

  • Reporter Name
  • Update Time : ০৬:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১১৫ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা পৌরসভার কাটিয়া লস্কারপাড়া এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে ড্রেন পরিষ্কারের পর তোলা ময়লা-আবর্জনা দীর্ঘদিন রাস্তার পাশে ফেলে রাখার অভিযোগ উঠেছে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের এমন দায়িত্বহীনতায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে লস্কারপাড়া এলাকার প্রধান ড্রেন পরিষ্কার করে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। তবে ড্রেন থেকে উত্তোলন করা পচা কাদা, ময়লা ও আবর্জনা রাস্তার পাশেই স্তূপ করে রাখা হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেগুলো অপসারণে কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি।

এদিকে বর্ষা মৌসুমের বৃষ্টিতে রাস্তার পাশে জমে থাকা ওই ময়লা ধুয়ে আবার ড্রেনে গিয়ে পড়ছে। ফলে ড্রেন পরিষ্কারের মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বৃষ্টির পানির সঙ্গে মিশে ময়লা-আবর্জনা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে সৃষ্টি করছে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ। এতে পথচারী, স্থানীয় বাসিন্দা এবং যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের দীর্ঘ অংশজুড়ে ড্রেন থেকে তোলা ভেজা কাদা ও আবর্জনার স্তূপ পড়ে রয়েছে। এসব স্তূপ রাস্তার একপাশ দখল করে রাখার পাশাপাশি যেকোনো সময় পুনরায় ড্রেনে ধসে পড়ার আশঙ্কাও তৈরি করেছে। ফলে ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেন পরিষ্কার করা হলেও সময়মতো ময়লা অপসারণ না করায় পুরো কার্যক্রমই অর্থহীন হয়ে পড়ছে। তারা দ্রুত আবর্জনা অপসারণ, সড়ক চলাচলের উপযোগী করা এবং ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড জনদুর্ভোগ বাড়িয়ে তুলছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরায় ড্রেনের ময়লা রাস্তায় ফেলে রাখায় দুর্ভোগ, ক্ষোভ এলাকাবাসীর

Update Time : ০৬:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬