
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি;
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় স্বপ্নসারথি কিশোরী দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮জুন) বিকাল ৪:০০ ঘটিকায় নলেয়া (সুনিলের কুড়া) গ্ৰামে কর্মসূচির আয়োজনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সমাপনী অনুষ্ঠানে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ২৫ জন স্বপ্নসারথি কিশোরীর মাঝে সফলতার স্মারক হিসেবে গ্রাজুয়েশন সনদপত্র প্রদান করা হয়।
এসময় দলের ৩ জনকে চ্যাম্পিয়ান নির্বাচিত করা হয়। এ নির্বাচিত স্বপ্নসারথিরা ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৩০টি জীবন দক্ষতা সেশনে নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার গুরুত্বের উপর শিখন-পঠনের মাধ্যমে অর্জিত জীবন দক্ষতা মূলক নানা সফলতার গল্প তুলে ধরে বলেন,এই কার্যক্রম আমাদের বাল্যবিবাহ থেকে রক্ষাসহ আত্মবিশ্বাস করে গড়ে তুলতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহন করতে আলোর দিশা খুঁজে পেয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন,ইউপি সদস্য রফিকুল ইসলাম, ,আকলিমা বেগম,মসজিদের ইমাম, সমাজ সেবক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ রফিকুল ইসলাম 



















