Dhaka ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পালিত হয়েছে কাউখালীতে বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে শিক্ষার্থী-ব্যবসায়ীরা কাউখালীতে দুই মাসেও উদঘাটন হয়নি উপজেলা ভূমি অফিসে চুরি/ দ্রুত রহস্য উদঘাটনের আশ্বাস প্রশাসনের নেছারাবাদে আইডিয়াল ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজনে ‘ফল উৎসব’ ভাণ্ডারিয়ায় হানিফ পরিবহনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের,আহত দম্পতি স্ত্রীর অজান্তে নবজাতক কন্যাকে বিক্রি, পুলিশের অভিযানে উদ্ধার; বাবাসহ আটক ৮ চকরিয়ায় হাতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক রাজবাড়ীতে শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পাথরঘাটায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ম্য, প্রতারণার শিকার রোগীরা কুড়িগ্রামে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

রাজবাড়ীতে শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০২:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৮ Time View

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার মামলার প্রধান আসামি মো. মাসুদ মন্ডলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার প্রায় ২০ দিন পর বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুদ মন্ডলের স্থায়ী বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার রামদিয়া গ্রামে। তবে তিনি রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি রঘুনাথপুর এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মে শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন অভিযুক্ত মাসুদ।

গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানার এসআই মো. আসাদুজ্জামান ও এসআই সোহেবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি মাসুদ মন্ডলকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পালিত হয়েছে

রাজবাড়ীতে শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Update Time : ০২:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬