Dhaka ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ম্য, প্রতারণার শিকার রোগীরা কুড়িগ্রামে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ মোঃ নাসরুল্লাহ নেছারাবাদের দুই শিক্ষার্থী বরিশাল বিভাগীয় বালিকা ক্রিকেট দলে তালা সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কাউখালীতে বিআরডিবির উদ্যোগে কিশোরীদের সঞ্চয় সচেতনতা প্রশিক্ষণ, চেক ও ফলজ গাছের চারা বিতরণ কাউখালীতে ওয়ালটনের গ্রাহক সুরক্ষা সুবিধায় মৃত গ্রাহকের পরিবার পেল ৪৬ হাজার টাকা ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে আব্দুর রহিম মল্লিকের শোক প্রকাশ স্বরূপকাঠিতে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর জানাজায় মানুষের ঢল

নেছারাবাদের দুই শিক্ষার্থী বরিশাল বিভাগীয় বালিকা ক্রিকেট দলে

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১৬০ Time View

প্রতিনিধি,নেছারাবাদ ;

ক্রীড়াঙ্গনে নতুন গৌরবের পালক যোগ করেছে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি)। উপজেলার দুই স্কুল শিক্ষার্থী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বরিশাল বিভাগীয় বালিকা ক্রিকেট দলে খেলার সুযোগ অর্জন করেছে।

দলভুক্ত হওয়া দুই ক্ষুদে ক্রিকেটার হলেন সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মাইশা সিকদার এবং কুড়িয়ানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অথৈ সরকার।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে ধারাবাহিক নৈপুণ্য ও কঠোর বাছাই প্রক্রিয়া সফলভাবে অতিক্রম করে তারা বরিশাল বিভাগীয় দলে নিজেদের জায়গা করে নিয়েছে। নেছারাবাদের মতো মফস্বল এলাকার দুই নারী শিক্ষার্থীর এ অর্জনে উপজেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

তাদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সহপাঠী ও স্থানীয় ক্রীড়ামোদীরা। সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং কুড়িয়ানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দুই শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, মাইশা সিকদার ও অথৈ সরকার তাদের মেধা ও নৈপুণ্যের মাধ্যমে ভবিষ্যতে শুধু বরিশাল বিভাগ নয়, জাতীয় পর্যায়েও নেছারাবাদের মুখ উজ্জ্বল করবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাথরঘাটায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ম্য, প্রতারণার শিকার রোগীরা

নেছারাবাদের দুই শিক্ষার্থী বরিশাল বিভাগীয় বালিকা ক্রিকেট দলে

Update Time : ০৩:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬