Dhaka ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণা; আনুষ্ঠানিক স্বাক্ষর শুক্রবার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কুমিল্লা রিজিয়নে ৫ হাজার গাছ লাগানোর ঘোষণা শাহিনুর আলমের সাতক্ষীরায় দাম কমেছে আদা-পেঁয়াজের দাম ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে ফকির নাসির উদ্দিনের গভীর শোক প্রকাশ নেছারাবাদে শামসল হক মিয়ার ইন্তেকাল, প্রতিমন্ত্রীর শোক  ঋণনির্ভর ও উচ্চাভিলাষী বাজেট, বাস্তবায়ন নিয়ে শঙ্কা: এনপিপির ভান্ডারিয়ায় কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু,স্বস্তি ফিরছে ৪০ হাজার পরিবারের মাঝে ​জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

সাতক্ষীরায় দাম কমেছে আদা-পেঁয়াজের দাম

  • Reporter Name
  • Update Time : ০৭:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১৩ Time View

সাতক্ষীরা প্রতিনিধি ;

বাজারে সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলি ও সাতক্ষীরার মসলা বাজারে আদা ও পেঁয়াজের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।

সপ্তাহের ব্যবধানে হিলিতে আদার দাম কমেছে কেজিতে ৪০ টাকা। অন্যদকে সাতক্ষীরায় ১৫ দিনের ব্যবধানে আদার দাম কেজিতে ১২০ টাকা পর্যন্ত কমেছে। একই সঙ্গে সাতক্ষীরার বাজারে পেঁয়াজের দামও কেজিতে ১২-১৫ টাকা কমেছে।

সরজমিনে গতকাল হিলি বাজারে দেখা গেছে, ঈদের পর বাজারে দেশী বা ভারতীয় আদার সরবরাহ না থাকলেও চীন থেকে আমদানীকৃত মানসম্মত আদার পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বর্তমানে হিলি বাজারে আদা বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা কেজি দরে, যা ঈদের সময়ও ২০০ টাকা এবং পরবর্তী সময়ে ১৬০-১৮০ টাকায় বিক্রি হয়েছিল।

হিলি বাজারের আদা বিক্রেতা আবুল হাসনাত জানান, আগে বাজারে দেশী ও ভারতীয় আদার সরবরাহ কম থাকায় বেশি দামে আদা কিনতে হতো। তাছাড়া সেই আদার মানও ভালো ছিল না। বর্তমানে চীন থেকে পর্যাপ্ত আদা আমদানি হওয়ায় বাজারে সরবরাহ ভালো এবং দামও নিয়ন্ত্রণে রয়েছে। সরবরাহ এমন থাকলে সামনে দাম আর বাড়ার সম্ভাবনা নেই বলে তিনি মনে করেন।

এদিকে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারসহ জেলার বিভিন্ন মসলা বাজার ঘুরে দেখা গেছে একই চিত্র। দুই সপ্তাহের ব্যবধানে সেখানে আদার দাম ২৪০-২৫০ টাকা থেকে কমে এখন ১২০ টাকায় নেমে এসেছে। অন্যদিকে ৪৪-৪৫ টাকা কেজি দরের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ২৮-২৯ টাকায়। ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ অনেক বেশি থাকায় পাইকারি ও খুচরা উভয় বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণা; আনুষ্ঠানিক স্বাক্ষর শুক্রবার

সাতক্ষীরায় দাম কমেছে আদা-পেঁয়াজের দাম

Update Time : ০৭:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬