Dhaka ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাপাহারে সরকারি রাস্তা দখল করে আড়ৎ নির্মাণ, গ্রামবাসীর লিখিত অভিযোগ। চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাতক্ষীরায় ডিবি ইউনাইটেড হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বাকেরগঞ্জে অসহায় ভ্যান চালকের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সাতক্ষীরা যানজটে অ’চ’ল রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাতক্ষীরা নববর্ষে সাতদিন ব্যাপী বৈশাখী মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রা

মন্দিরে শনি পূজা চলাকালে ককটেল নিক্ষেপ পুরোহিত সহ আহত চারজন

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ২৫৪ Time View

প্রতিনিধি,কুমিল্লা।।
কুমিল্লা নগরীতে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় নগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকায় তিনটি স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরপাড়া এলাকার কালীগাছতলা মন্দিরে সন্ধ্যায় শনি পূজা চলছিল। এ সময় সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে মুখোশ পরা এক ব্যক্তি ব্যাগ হাতে মন্দিরে প্রবেশ করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তার সঙ্গে আরও কয়েকজন বাইরে অবস্থান করছিল। ব্যাগটি মন্দিরের ভেতরে রেখে ওই ব্যক্তি দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই ককটেল বিস্ফোরণ ঘটে। এতে মন্দিরে উপস্থিত লোকজনের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। বিস্ফোরণে মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী আহত হন। পরে তাকে দ্রুত কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুরোহিত কেশব চক্রবর্তী বলেন, “বিস্ফোরণের পর সাদা কিছু একটা আমার সামনে এসে পড়ে। প্রথমে মনে হয়েছিল গাছ থেকে কিছু পড়েছে। পরে ধোঁয়া দেখে অন্যরা জানায় এটি বোমা ছিল। কে বা কেন এমন ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।”
এদিকে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পথে পার্শ্ববর্তী একটি বৌদ্ধ মন্দির ও ব্র্যাক অফিসের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আরও তিনজন আহত হন। আহতদের মধ্যে ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকার সুজত আলীর ছেলে আব্দুল বারেক এবং নজরুল ইসলামের ছেলে জিহাদকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর এক আহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালীগাছতলা মন্দিরে শনি পূজা চলাকালে তিনজন দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে। পুরোহিত কেশব চক্রবর্তী ককটেলটি সরানোর চেষ্টা করলে তিনি আহত হন। পরে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ মন্দিরের সামনে রেখে এবং মসজিদের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে একজন মুসল্লিও আহত হয়েছেন।
তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে এবং রমজান মাসে কুমিল্লার শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে কেউ পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্তে ঢাকাসহ সংশ্লিষ্ট সংস্থার অভিজ্ঞ একটি দল কুমিল্লায় এসে বিস্তারিত অনুসন্ধান করবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাপাহারে সরকারি রাস্তা দখল করে আড়ৎ নির্মাণ, গ্রামবাসীর লিখিত অভিযোগ।

মন্দিরে শনি পূজা চলাকালে ককটেল নিক্ষেপ পুরোহিত সহ আহত চারজন

Update Time : ১১:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬