Dhaka ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের: গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি ;

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ ২৩ হাজার টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ব বিজিবি। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির ভোমরা, কালিয়ানি, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির টহল দল পৃথক স্থানে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, শাড়ি, চিংড়ি মাছের রেনুপোনা, একটি মোটরসাইকেল, পাঁচ বোতল ফেনসিডিল ও দুই বোতল কোডিন সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, সাতক্ষীরা সদর উপজেলার কুলিয়া রোডের আনসারের মোড় এলাকা থেকে ছয় লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করা হয়। একই উপজেলার খৈতলা এলাকা থেকে এক লাখ টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

এ ছাড়া কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং রাজপুর এলাকা থেকে এক লাখ ৩২ হাজার ৮০০ টাকা মূল্যের ফেনসিডিল, কোডিন সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বড়ালি এলাকা থেকে চার লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। জব্দ করা পণ্যের মোট মূল্য ১৩ লাখ ২২ হাজার ৮০০ টাকা।

সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের: গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

Update Time : ০৫:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬