Dhaka ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণা; আনুষ্ঠানিক স্বাক্ষর শুক্রবার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কুমিল্লা রিজিয়নে ৫ হাজার গাছ লাগানোর ঘোষণা শাহিনুর আলমের সাতক্ষীরায় দাম কমেছে আদা-পেঁয়াজের দাম ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে ফকির নাসির উদ্দিনের গভীর শোক প্রকাশ নেছারাবাদে শামসল হক মিয়ার ইন্তেকাল, প্রতিমন্ত্রীর শোক  ঋণনির্ভর ও উচ্চাভিলাষী বাজেট, বাস্তবায়ন নিয়ে শঙ্কা: এনপিপির ভান্ডারিয়ায় কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু,স্বস্তি ফিরছে ৪০ হাজার পরিবারের মাঝে ​জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রতিযোগিতায় অংশ নিতে না পারায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবক, অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

  • Reporter Name
  • Update Time : ০২:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ২৭০ Time View
প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতার জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ হারানোকে কেন্দ্র করে এক মেধাবী শিক্ষার্থী ও তার পরিবারের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
 এ ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার ৭০ নং পাটিকেলবাড়ী বিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী নাঈমুন নাহার অথৈ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতার ইউনিয়ন পর্যায়ে প্রথম স্থান অর্জন করে।  উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও প্রথম হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা লাভ করে।
তবে অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি থাকা সত্ত্বেও বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার কারণে অথৈ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি।
শিক্ষার্থীর অভিভাবকদের দাবি, উপজেলা শিক্ষা অফিস থেকে প্রতিযোগিতার সময়সূচি ও নির্দেশনা প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দুই দিন আগেই জানানো হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট প্রধান শিক্ষক বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসরণ না করায় শিক্ষার্থীটি নির্ধারিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ হারায়।
অভিভাবকদের ভাষ্য, তারা একাধিকবার প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলেও তিনি উপজেলা শিক্ষা অফিস থেকে কোনো বার্তা না পাওয়ার কথা জানান। তবে এ সংক্রান্ত হোয়াটসঅ্যাপ বার্তার তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও দাবি করেন তারা।
এ ঘটনায় শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা গভীর হতাশা প্রকাশ করে বলেন, একটি মেধাবী শিক্ষার্থীর জন্য জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ ছিল গুরুত্বপূর্ণ সুযোগ। দায়িত্বে অবহেলার কারণে সেই সুযোগ নষ্ট হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথিকা মৈত্র বলেন, “আমি দুই দিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করেছি, কিন্তু খেলা বা প্রতিযোগিতা সংক্রান্ত কোনো তথ্য পাইনি। অথৈ যদি অংশগ্রহণ করত এবং পুরস্কার অর্জন করত, তাহলে আমরাই সবচেয়ে বেশি আনন্দিত হতাম।”
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামাল হোসেন বলেন, “জেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণের নির্দেশনা প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছিল। শিক্ষার্থীটি অংশ নিতে না পারা অবশ্যই দুঃখজনক। এ বিষয়ে প্রধান শিক্ষিকার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হবে।”
তিনি আরও বলেন, “অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা একই গ্রুপ থেকে তথ্য পেয়ে তাদের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।”
এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায় নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীর অভিভাবকরা। তাদের মতে, এমন অবহেলা মেধাবী শিক্ষার্থীদের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে পারে।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণা; আনুষ্ঠানিক স্বাক্ষর শুক্রবার

প্রতিযোগিতায় অংশ নিতে না পারায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবক, অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

Update Time : ০২:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬