Dhaka ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় জমি বিরোধের জেরে ভগ্নিপতি ও ভাগ্নেকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয়’ ….. গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল সাতক্ষীরা ভোমরা বন্দরে রাজস্ব লক্ষ্যমাত্রা ২৩৮৩ কোটি টাকা, প্রথম মাসে আদায় ৮৯ কোটি কক্সবাজার আইকনিক রেলস্টেশন লিজের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিমন্ত্রী, আসতে পারে ‘মহানগর এক্সপ্রেস’ ৫৭ বছরেও পাকা ভবন পায়নি কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়, ঝুঁকিপূর্ণ টিনশেডে চলছে পাঠদান খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে বাগেরহাট রামপালে পথসভা অনুষ্ঠিত দৃষ্টিনন্দন খাল খনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ভান্ডারিয়ার ইউএনও প্রতিমন্ত্রীর প্রশংসা বর্ষা মৌসুমে জমে উঠেছে কাউখালীর চাই-দুয়ারি হাট, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা

নেছারাবাদে অতিরিক্ত ভাড়া আদায়: দুই পরিবহনকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

  • Reporter Name
  • Update Time : ০৭:০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১৫৮ Time View

​প্রতিনিধি, নেছারাবাদ (স্বরূপকাঠি)

​পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুটি বাস পরিবহনকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভুক্তভোগী যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

​শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে স্বরূপকাঠি বাসস্ট্যান্ড এলাকায় নেছারাবাদ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

​স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদ-পরবর্তী সময়ে ঢাকামুখী যাত্রীদের চাপকে কাজে লাগিয়ে স্বরূপকাঠি বাসস্ট্যান্ডের কিছু পরিবহন কাউন্টার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুপুরে সেখানে আকস্মিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

​অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী গোল্ডেন লাইন পরিবহনকে ১৫ হাজার টাকা এবং ​রয়েল পরিবহনকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জরিমানার পাশাপাশি কাউন্টার দুটিকে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা অনতিবিলম্বে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে টাকা ফেরত পেয়ে সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ

অভিযান শেষে তিনি সংবাদমাধ্যমকে জানান কিছু পরিবহন কাউন্টার যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে দুটি পরিবহনকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের বাড়তি টাকা ফেরত দেওয়া হয়েছে। জনস্বার্থে ও যাত্রীদের অধিকার রক্ষায় প্রশাসনের এই নজরদারি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে নেছারাবাদ থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় জমি বিরোধের জেরে ভগ্নিপতি ও ভাগ্নেকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা

নেছারাবাদে অতিরিক্ত ভাড়া আদায়: দুই পরিবহনকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

Update Time : ০৭:০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬