Dhaka ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

নেছারাবাদের পশ্চিম পাড়ে পৃথক ‘স্বরূপকাঠী উপজেলা’ বাস্তবায়নের দাবি

  • Reporter Name
  • Update Time : ০২:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ১১৫ Time View

প্রতিনিধি,নেছারাবাদ /

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও অনুন্নত অবস্থায় থাকা এসব ইউনিয়নের জনগণের জন্য সরকারি হাসপাতাল, থানা, ফায়ার সার্ভিস, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, টেলিযোগাযোগ সুবিধা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এ দাবি উত্থাপন করা হয়।

শনিবার (৩০ মে) বিকেলে নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মিয়ারহাট বন্দর ব্যবস্থাপনা কমিটির সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় সমাজসেবক ও সংগঠক মো. জিয়াউল হক লিটু। তিনি বলেন, সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের ছয়টি ইউনিয়নের জনগণ দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। উপজেলা সদর থেকে ভৌগোলিক দূরত্ব এবং যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

তিনি আরও বলেন, জরুরি চিকিৎসাসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, অগ্নিনির্বাপণ, শিক্ষা এবং প্রশাসনিক সেবা গ্রহণের ক্ষেত্রে এলাকার মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। ফলে পশ্চিম পাড়ের ছয়টি ইউনিয়ন নিয়ে একটি নতুন উপজেলা গঠন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এসময় তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মো. আনিছুল ইসলাম ডন, মো. জাহিদ হোসেন, মো. মোস্তাফিজুর রহমান রিপন, মো. মনিরুজ্জামান, সুরঞ্জিত বিশ্বাস, আব্দুস সালাম, মো. মনিরুল বারী, মো. জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, পৃথক উপজেলা গঠিত হলে এলাকার জনগণ সহজে ও দ্রুত সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদ সম্মেলন থেকে বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ের ছয়টি ইউনিয়ন নিয়ে ‘স্বরূপকাঠী উপজেলা’ নামে একটি নতুন উপজেলা ঘোষণার জোর দাবি জানান। কাওসার মাহমুদ সাউথ বেঙ্গল নিউজ।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নেছারাবাদের পশ্চিম পাড়ে পৃথক ‘স্বরূপকাঠী উপজেলা’ বাস্তবায়নের দাবি

Update Time : ০২:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬