Dhaka ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

নেছারাবাদে চলাচলের রাস্তার উপর টয়লেট নির্মানে বাধা  দিতে গেলে চাঁদাবাজির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ২২০ Time View

1-4608x3466-1-0#

প্রতিনিধি নেছারাবাদ ;

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা উপজেলার ৪ নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নের হরিহরকাঠী গ্রামে দীর্ঘদিনের চলাচলের একটি শতবর্ষী রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিরোধ। এলাকাবাসীর অভিযোগ, প্রায় ১৫ থেকে ২০টি পরিবারের একমাত্র চলাচলের ওই রাস্তাটি বন্ধ করতে ফারুক হোসেনের পরিবার সেখানে পাকা টয়লেট নির্মাণের উদ্যোগ নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যবহৃত রাস্তার ওপর টয়লেট নির্মাণ কাজ শুরু হলে সোহাগ গং ও স্থানীয় বাসিন্দারা এতে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনা হলে উপজেলা পরিষদে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে দুই দফা তদন্তও করা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সমাধান হয়নি।

এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুমে ওই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্ট পরিবারগুলোকে। বিষয়টি নিয়ে নেছারাবাদ থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও তা সফল হয়নি।

এদিকে, বিরোধের একপর্যায়ে ফারুক হোসেন স্থানীয় এক সাংবাদিককে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রকাশিত সংবাদে ৪ নং আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ রুহুল আমিনকে জড়িয়ে চাঁদা দাবির অভিযোগ আনা হয়। এর প্রতিবাদে শনিবার (১৬ মে) সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ রুহুল আমিন বলেন, “ওই এলাকার রাস্তাটি নির্মাণের জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি। একটি পক্ষ ভুল বুঝে সাংবাদিকদের দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাকে জড়িয়ে চায় চাই বলে প্রতিবেদন প্রকাশ করিয়েছে। আমার রাজনৈতিক জীবনে একটি টাকাও চাঁদা নেওয়ার কোনো প্রমাণ নেই। আমি কখনো অন্যায়ভাবে কোনো কাজ করিনি। স্থানীয় কেউ বলতে পারবে না যে আমি কোথাও থেকে চাঁদা গ্রহণ করেছি।”

তিনি আরও বলেন, “যে সাংবাদিক সংবাদটি প্রকাশ করেছেন, তিনি যার পক্ষ থেকে সুবিধা পান তার পক্ষেই রিপোর্ট করেন। তার পেশা হয়ে গেছে মানুষকে বিভ্রান্ত করা ও হয়রানি করা।”

ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদাত হোসেন বলেন, “রাস্তাটি নির্মাণের জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি। কিন্তু একটি পক্ষ রাস্তা দিতে নারাজ। রাস্তা নির্মাণের ক্ষেত্রে কোনো ধরনের চাঁদা গ্রহণের ঘটনা ঘটেনি। এ ধরনের মিথ্যা সংবাদে আমরা নিন্দা ও ধিক্কার জানাই।”
অভিযোগের বিষয়ে ফারুক হোসেন বলেন, “রাস্তার জায়গা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। আমাদের নিজস্ব জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি কাউকে হয়রানি করতে চাই না। তবে আমাদের জমির অধিকারও রক্ষা করতে হবে। যেসব অভিযোগ আনা হচ্ছে, তার অনেকটাই সত্য নয়।”

এ বিষয়ে অমিত দত্ত বলেন, “বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে দুই দফা তদন্ত করা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে। আইনগত ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে দ্রুত একটি সমাধানের চেষ্টা চলছে।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নেছারাবাদে চলাচলের রাস্তার উপর টয়লেট নির্মানে বাধা  দিতে গেলে চাঁদাবাজির অভিযোগ

Update Time : ০৭:৩৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬