Dhaka ০২:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

তৃণমূলের আস্থার প্রতীক আব্দুল্লাহ আল জুবায়ের, নেছারাবাদ যুবদলের সভাপতি হিসেবে দেখতে চায় নেতাকর্মীরা।

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ২৩০ Time View

প্রতিনিধি, নেছারাবাদ ;

নেছারাবাদ উপজেলা যুবদলের আগামী কমিটিতে সভাপতি পদে তরুণ ও ত্যাগী নেতা আব্দুল্লাহ আল জুবায়েরকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীবান্ধব নেতৃত্বের কারণে ইতোমধ্যে তিনি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা আব্দুল্লাহ আল জুবায়ের নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।

দলীয় নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক দুর্দিনে নেছারাবাদ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মসূচি সফল করতে জুবায়েরের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বিগত সময়ে রাজনৈতিক নানা প্রতিকূলতা, হামলা-মামলা ও হয়রানির শিকার হলেও তিনি কখনো দলীয় আদর্শ থেকে সরে যাননি। একাধিক মামলায় কারাবরণ করেও দলের প্রতি নিষ্ঠা ও কর্মীদের পাশে থাকার মনোভাব ধরে রেখেছেন।

তৃণমূল নেতাকর্মীরা আরও জানান, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসা এবং কর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে আব্দুল্লাহ আল জুবায়ের সবার আস্থা অর্জন করেছেন। তাদের বিশ্বাস, তাকে উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে।

স্থানীয় যুব ও ছাত্রনেতাদের মতে, শিক্ষিত, সাহসী ও সাংগঠনিকভাবে দক্ষ এই তরুণ নেতৃত্ব আগামী দিনে নেছারাবাদ উপজেলা যুবদলকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন। এজন্যই তৃণমূল থেকে শুরু করে সাধারণ নেতাকর্মীদের বড় একটি অংশ তাকে সভাপতি পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

তৃণমূলের আস্থার প্রতীক আব্দুল্লাহ আল জুবায়ের, নেছারাবাদ যুবদলের সভাপতি হিসেবে দেখতে চায় নেতাকর্মীরা।

Update Time : ০৫:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬