Dhaka ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা

প্রতিনিধি,পিরোজপুর ;

সুন্দরবন সংরক্ষণ এবং প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে পিরোজপুরে একটি শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা রূপান্তরের উদ্যোগে শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের নায়োরী কমিউনিটি সেন্টারের মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।

ইউথ ফর সুন্দরবন মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও বক্তারা সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক বর্জ্য কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম শামীম, সুন্দরবন জার্নালিজম ফোরামের সদস্য সচিব মো. খেলাফত হোসেন খসরু, নেছারাবাদ উপজেলা আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, রূপান্তরের জেলা সমন্বয়কারী সাহিদা বানু সোনিয়া, ভান্ডারিয়া উপজেলা সুন্দরবন যুব ফোরামের সভাপতি মো. জহিরুল ইসলাম সোহাগ, নেছারাবাদ উপজেলার সভাপতি সুবর্ণা আক্তার এবং মঠবাড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. আব্দুল অভি প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেছারাবাদ উপজেলা সুন্দরবন যুব ফোরামের সাধারণ সম্পাদক মো. হারিসুল ইসলাম। এতে জেলার তিনটি উপজেলার অর্ধশতাধিক যুব সদস্য অংশ নেন।

সভায় প্লাস্টিক দূষণ রোধ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পাঁচ জেলার ১৭টি উপজেলার বিস্তীর্ণ এলাকায় পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণে দক্ষতা উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা

Update Time : ০২:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬