Dhaka ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় জমি দখলের অভিযোগ, বিরোধপূর্ণ স্থানে মসজিদের সাইনবোর্ড  হামি ডি ডাব্লিউ এর নার্সিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়

সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা

  • Reporter Name
  • Update Time : ০১:১৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

নানা আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে বাংলা সাহিত্যের প্রগতিশীল কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ। এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা এবং স্মারক পত্রিকার মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শহরের শহীদ নাজমুল সরণিস্থ ম্যানগ্রোভ সভাঘরে ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ, সাতক্ষীরা নাট্যদল (সানাদ) ও স্বরবৃত্ত একাডেমির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি পল্টু বাশার।

আলোচনা সভায় প্রধান আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক-ই এলাহি, কবি সৈয়দ ইফতেখার আলী এবং কবি নাজমুন নাহার। শুভেচ্ছা বক্তব্য দেন কবি আমিনুল বাশার ও কবি শুভ্র আহমেদ।

বক্তারা বলেন, স্বল্পায়ু জীবনে সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন অসাধারণ সব সৃষ্টিকর্ম দিয়ে। মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করলেও তিনি মানুষের দুঃখ-দুর্দশা, শোষণ-বঞ্চনা, সংগ্রাম ও স্বপ্নকে তাঁর কবিতায় শক্তিশালীভাবে তুলে ধরেছেন। সাধারণ মানুষের জীবনসংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা তাঁর সাহিত্যকর্মের মূল উপজীব্য ছিল।

আলোচনায় বক্তারা আরও বলেন, সুকান্তের কবিতায় সমাজতান্ত্রিক চেতনা, মানবমুক্তির স্বপ্ন এবং সমকালীন রাজনৈতিক-সামাজিক বাস্তবতার প্রতিফলন সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। শোষিত মানুষের অধিকার, সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ তাঁর রচনাকে আজও প্রাসঙ্গিক করে রেখেছে। শিশু-কিশোরদের জন্য রচিত কবিতা ও গানও বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, কবি গাজী শাহাজান সীরাজ, কবি শহিদুর রহমান, ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক কাজী মাসুদুল হক, কবি গুলশান আরা, রাবেয়া খাতুন রুপা, কবি মনিরুজ্জামান, মাহফুজা হাসানসহ জেলার বিশিষ্ট কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীরা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু ও মনজুরুল হক। পাশাপাশি সুকান্ত ভট্টাচার্যের নির্বাচিত কবিতা আবৃত্তির মাধ্যমে তাঁর সাহিত্য ও সংগ্রামী চেতনাকে স্মরণ করা হয়।

এ সময় অতিথিরা ‘মিঠেকড়া’ নামে একটি সাহিত্যপত্রিকার মোড়ক উন্মোচন করেন। কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও দর্শনার্থীদের সরব উপস্থিতিতে ম্যানগ্রোভ সভাঘর পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের কাছে সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য ও আদর্শ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বানারীপাড়ায় জমি দখলের অভিযোগ, বিরোধপূর্ণ স্থানে মসজিদের সাইনবোর্ড 

সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা

Update Time : ০১:১৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬