Dhaka ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়

  • Reporter Name
  • Update Time : ০১:০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় অনুষ্ঠিত বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিক জুবায়েদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, ধুলিহর ডিবি গার্লস স্কুল, আলিপুর মাধ্যমিক বিদ্যালয়, তুজলপুর মাধ্যমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আব্দুস সামাদ।

প্রধান অতিথির বক্তব্যে বাসুদেব বসু বলেন, বিজ্ঞানভিত্তিক বিতর্কের বিষয়গুলো শিক্ষার্থীরা অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও জ্ঞানার্জনে আরও উৎসাহিত করবে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের প্রতিপক্ষ হয়ে উঠছে কি না, তা নিয়ে ভাবনার সুযোগ রয়েছে। তবে প্রতিটি প্রযুক্তিরই ভালো ও খারাপ—উভয় দিক রয়েছে। এর সুফল ও কুফল নির্ভর করে ব্যবহারের ওপর। তিনি এমন উদ্যোগের জন্য সমকালকে ধন্যবাদ জানান।

বিচারকের দায়িত্ব পালন করেন খানবাহাদুর আহসান উল্লাহ কলেজের সাবেক অধ্যাপক পবিত্র মেহন সরকার, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ওলিউর রহমান এবং কুমিরা মহিলা কলেজের অধ্যাপক মহিউদ্দীন আহমেদ।

বিচারকরা বলেন, বিভিন্ন কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রম কমে গেছে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা ও সঠিক দিকনির্দেশনা প্রদানের জন্য বিতর্কচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা একই বিষয়ে পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপনের দক্ষতা অর্জন করে, যা তাদের চিন্তাশক্তি ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় আরও বক্তব্য দেন দেশ টিভির স্টাফ রিপোর্টার শরিফুল্লাহ কায়সার সুমন, প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, সাংবাদিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক হোসেন আলী, আজকালের খবরের সাতক্ষীরা প্রতিনিধি এস এম তৌহিদুজ্জামান এবং ভোরের আকাশ পত্রিকার আমিনুর রহমান।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। পরে শ্রেষ্ঠ বক্তাসহ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমকাল সুহৃদ সমাবেশের নেতৃবৃন্দ।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়

Update Time : ০১:০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬