Dhaka ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ার জমজম হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসা ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার কাউখালীর কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার কাউখালীতে দুইটি সাত ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১ সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাতক্ষীরায় জমি বিরোধের জেরে ভগ্নিপতি ও ভাগ্নেকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয়’ ….. গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল সাতক্ষীরা ভোমরা বন্দরে রাজস্ব লক্ষ্যমাত্রা ২৩৮৩ কোটি টাকা, প্রথম মাসে আদায় ৮৯ কোটি

দৃষ্টিনন্দন খাল খনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ভান্ডারিয়ার ইউএনও প্রতিমন্ত্রীর প্রশংসা

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ব্যয় সাশ্রয়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। খাল পুনঃখনন প্রকল্পের কাজ নির্ধারিত নকশা ও গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার পর অব্যয়িত ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় উপজেলার নেছারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে মাহাজনের বাড়ি পর্যন্ত ভারানীর খাল এবং চরখালি কাটাখাল—মোট ২ দশমিক ৩৫ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

ইউএনও মো. হাসিবুল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্ধারিত নকশা ও গুণগত মান অক্ষুণ্ন রেখে প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হয়। কাজ শেষে ১৪ লাখ টাকা উদ্বৃত্ত থাকায় সরকারি আর্থিক বিধিমালা অনুসরণ করে পুরো অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। সরকারি অর্থের সাশ্রয়ী ও জবাবদিহিমূলক ব্যবহারের এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পলি জমে খাল দুটি ভরাট হয়ে পড়েছিল। পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি ও পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে প্রকল্প শেষে উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার ঘটনাকে সরকারি অর্থের স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যবহারের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন তারা।

ইউএনও মো. হাসিবুল হাসান বলেন, দীর্ঘদিনের অবহেলায় খালগুলো ভরাট হয়ে কার্যত অকেজো হয়ে পড়েছিল। স্থানীয় মানুষের জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতেই সরকারের উদ্যোগে পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, “সরকারি অর্থ জনগণের সম্পদ। এর অপচয় না করে যথাযথ ব্যবহার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। উন্নয়ন কাজের গুণগত মান বজায় রেখে ব্যয় সাশ্রয় সম্ভব হলে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়াই প্রশাসনের কর্তব্য। সরকারি অর্থের অপচয় রোধ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।

এ বিষয়ে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ব্যয় সাশ্রয় নিশ্চিত করার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় ভান্ডারিয়ার ইউএনও মো. হাসিবুল হাসান খাল পুনঃখনন কাজ সফলভাবে সম্পন্ন করে অব্যবহৃত ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে সততা, দায়িত্বশীলতা ও সুশাসনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি আরও বলেন, সরকারি অর্থের দক্ষ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি জনগণের আস্থা বৃদ্ধি করবে এবং দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে। জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ সুরক্ষা ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অনুপ্রেরণা জোগাবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চকরিয়ার জমজম হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসা ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

দৃষ্টিনন্দন খাল খনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ভান্ডারিয়ার ইউএনও প্রতিমন্ত্রীর প্রশংসা

Update Time : ০১:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬