Dhaka ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা যানজটে অ’চ’ল রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাতক্ষীরা নববর্ষে সাতদিন ব্যাপী বৈশাখী মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের জমি দখল করে রাস্তা নির্মাণ ও গাছ কেটে ছাপা দীর্ঘ ১৬ বছর পর শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ‘কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে’: প্রধানমন্ত্রী শ্রমিক দল সভাপতির বিরুদ্ধে চাঁ/দাবা/জি ও হাম/লার অভিযোগ, পল্লী চিকিৎসক হাসপাতালে সাপাহারে আল-হেলাল ইসলামী একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল আশাশুনির মাখখ আশাশুনির মানিকখালি ব্রিজের সামনে মরণফাঁদ : দুর্ঘটনার শঙ্কা সাপাহারে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে বিনষ্ট সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্য ও চাঁদাবাজি দমনে পুলিশের অভিযান, আটক ৫

  • কামাল উদ্দিন
  • Update Time : ০৩:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৬৫ Time View

প্রতিনিধি,চকরিয়া কক্সবাজার ;

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চিংড়ি ঘের ও মাছের প্রজেক্টকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সাম্প্রতিক সময়ে এ খাতকে ঘিরে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় গোয়েন্দা নজরদারি জোরদার করে পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, উপজেলার ডুলাহাজারা, লক্ষ্যারচর ও সাহারবিল ইউনিয়নের বিভিন্ন চিংড়ি ঘের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন ধরে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণের পর সমন্বিতভাবে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন ডুলাহাজারা ইউনিয়নের সাইফুল ইসলাম ওরফে পুতিয়া (৪৫), একই ইউনিয়নের ইউপি সদস্য রমজান আলী (৩৫), নাসির উদ্দিন (৬০), লক্ষ্যারচর ইউনিয়নের ছোটন মাহমুদ (২৮) এবং সাহারবিল ইউনিয়নের জমির উদ্দিন বাবুল (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চিংড়ি ঘের ও মাছের প্রজেক্টকেন্দ্রিক চাঁদাবাজি, দখল এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রকৃত মৎস্যচাষীদের কাছ থেকে অর্থ আদায় ও ঘের দখলের একাধিক অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, দেশের রপ্তানিমুখী গুরুত্বপূর্ণ খাত চিংড়ি শিল্প—যাকে ‘হোয়াইট গোল্ড’ বলা হয়—সেই খাতে বৈধ চাষিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। অপরাধ দমনে দলমত নির্বিশেষে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বর্তমানে চকরিয়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা যানজটে অ’চ’ল রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্য ও চাঁদাবাজি দমনে পুলিশের অভিযান, আটক ৫

Update Time : ০৩:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬