Dhaka ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা যানজটে অ’চ’ল রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাতক্ষীরা নববর্ষে সাতদিন ব্যাপী বৈশাখী মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের জমি দখল করে রাস্তা নির্মাণ ও গাছ কেটে ছাপা দীর্ঘ ১৬ বছর পর শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ‘কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে’: প্রধানমন্ত্রী শ্রমিক দল সভাপতির বিরুদ্ধে চাঁ/দাবা/জি ও হাম/লার অভিযোগ, পল্লী চিকিৎসক হাসপাতালে সাপাহারে আল-হেলাল ইসলামী একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল আশাশুনির মাখখ আশাশুনির মানিকখালি ব্রিজের সামনে মরণফাঁদ : দুর্ঘটনার শঙ্কা সাপাহারে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে বিনষ্ট সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়না কাউখালী উপজেলায়

  • Reporter Name
  • Update Time : ১২:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ২৩৬ Time View

প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর)।।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে সরকারি দপ্তরে সেবা দেওয়ার কথা থাকলেও পিরোজপুরের কাউখালী উপজেলার অধিকাংশ সরকারি দপ্তরের কর্মকর্তাকে নির্ধারিত সময়ে অনুপস্থিত পাওয়া গেছে।

রবিবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে ১০ টা পর্যন্ত উপজেলা পরিষদের একাধিক দপ্তরের কর্মকর্তাদের দেখা যায়নি।

জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে টানা ৪০ মিনিট সরকারি কর্মকর্তাদের অফিসে উপস্থিত থেকে সাধারণ মানুষকে সেবা দেওয়ার কথা। যাতে সেবা নিতে এসে কেউ হয়রানি বা ভোগান্তির শিকার না হন।

যেসব দপ্তরের কর্মকর্তাদের অনুপস্থিত পাওয়া গেছে সেগুলোর মধ্যে রয়েছে— উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, প্রকল্প বাস্তবায়ন ( পিআইও) কর্মকর্তা , উপজেলা হিসাবরক্ষণ , উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, সমবায়, যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়সহ আরও কয়েকটি দপ্তর।

তবে ব্যতিক্রম চিত্র দেখা গেছে উপজেলার সমাজ সেবা, সাব রেজিস্টার, নির্বাচন কর্মকর্তাকে সকাল ৯ টার মধ্যেই অফিসে উপস্থিত থেকে কাজ করতে দেখা যায়। উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাসকে সকাল ৯ টা ১৫ মিনিটে ফোন দিলে তিনি তাৎক্ষনিক অফিসে উপস্থিত হন।

পিআইও, সহকারী প্রাথমিক শিক্ষা, মৎস্য অফিসের অফিস সহায়ক ও কর্মচারীরা বলেন, স্যার এখনো অফিসে আসেননি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। এছাড়া খাদ্য, পল্লী উন্নয়ন, যুব উন্নয়ন, মাধ্যমিক শিক্ষা, মহিলা বিষয়ক, হিসাবরক্ষণ অফিসের কর্মচারীরা জানান স্যার অন্য উপজেলায় অতিরিক্ত দায়িত্বে আছেন। তিনি আজ সেখানে অফিস করছেন।

এদিকে সকাল ১০টার দিকে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গিয়ে দেখা যায় জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফয়সাল খান অফিসের বারান্দায় দাঁড়িয়ে আছেন। এসময় তিনি বলেন অফিস সহকারী এখনও না আসায় অফিসের কক্ষে তালা দেয়া। তাই তিনি বাহিরে দাঁড়িয়ে আছেন।

সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী জানান, সরকারি ঘোষণা অনুযায়ী তারা সকাল ৯ টার মধ্যেই অফিসে এসেছেন যাতে দ্রুত কাজ শেষ করে ফিরতে পারেন। কিন্তু বেশির ভাগ দপ্তরে কোন কর্মকর্তা এখনো আসেন নাই।

এদিকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আসাদুজ্জামান ও নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত ছিলেন না।
সকাল সাড়ে ৯টায় তাকে মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন, আমি জেলায় আছি, আজকে আমাকে পাবেন না।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা যানজটে অ’চ’ল রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়না কাউখালী উপজেলায়

Update Time : ১২:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬