Dhaka ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা যানজটে অ’চ’ল রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাতক্ষীরা নববর্ষে সাতদিন ব্যাপী বৈশাখী মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের জমি দখল করে রাস্তা নির্মাণ ও গাছ কেটে ছাপা দীর্ঘ ১৬ বছর পর শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ‘কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে’: প্রধানমন্ত্রী শ্রমিক দল সভাপতির বিরুদ্ধে চাঁ/দাবা/জি ও হাম/লার অভিযোগ, পল্লী চিকিৎসক হাসপাতালে সাপাহারে আল-হেলাল ইসলামী একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল আশাশুনির মাখখ আশাশুনির মানিকখালি ব্রিজের সামনে মরণফাঁদ : দুর্ঘটনার শঙ্কা সাপাহারে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে বিনষ্ট সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নাজিরপুরে জমিজমা বিরোধে সংঘর্ষ, দোকান দখলের চেষ্টায় আহত ৬

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১০০ Time View

প্রতিনিধি,নাজিরপুর ;

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাবুরহাট বাজারে জমিজমা বিরোধকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে দোকান দখলের চেষ্টার অভিযোগে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল প্রায় ৮টার দিকে ৭ নম্বর শেখমাটিয়া ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত বাবুরহাট বাজারে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আকরাম সরদার, আকাইদ সরদার ও তাইজুল সরদারের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রসহ সেখানে উপস্থিত হয়ে দোকান দখলের চেষ্টা চালায়।

এ সময় তাদের অতর্কিত হামলায় আজিজুল হক, বাবুল সরদার, ফাইজুল হক, নান্না সরদার, মুক্তা সরদার ও নার্গিস বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের পরিবার ওই জমি ও দোকান ভোগদখল করে আসছে এবং সেখানে একজন ভাড়াটিয়াও ছিল। সম্প্রতি তাদের এক চাচাতো আত্মীয় দোকানের মালিকানা দাবি করে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি পূরণ না করলে জোরপূর্বক দখলের হুমকি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাদের।

অন্যদিকে, আকরাম সরদার গংয়ের দাবি, পূর্বপুরুষের ওয়ারিশ সূত্রে তারা ওই জমির প্রকৃত মালিক। নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা সেখানে দখল নিতে গিয়েছিলেন বলে জানান।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা যানজটে অ’চ’ল রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

নাজিরপুরে জমিজমা বিরোধে সংঘর্ষ, দোকান দখলের চেষ্টায় আহত ৬

Update Time : ১১:০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬