Dhaka ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা যানজটে অ’চ’ল রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাতক্ষীরা নববর্ষে সাতদিন ব্যাপী বৈশাখী মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের জমি দখল করে রাস্তা নির্মাণ ও গাছ কেটে ছাপা দীর্ঘ ১৬ বছর পর শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ‘কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে’: প্রধানমন্ত্রী শ্রমিক দল সভাপতির বিরুদ্ধে চাঁ/দাবা/জি ও হাম/লার অভিযোগ, পল্লী চিকিৎসক হাসপাতালে সাপাহারে আল-হেলাল ইসলামী একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল আশাশুনির মাখখ আশাশুনির মানিকখালি ব্রিজের সামনে মরণফাঁদ : দুর্ঘটনার শঙ্কা সাপাহারে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে বিনষ্ট সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, ৬ ঘণ্টা পর মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৬:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ১৩৯ Time View

প্রতিনিধি, কাউখালি ;

পিরোজপুরের কাউখালী উপজেলার আশোয়া গ্রামে গাবখান নদীতে গোসল করতে নেমে জোয়ারের স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর হাফেজ মো. আশরাফুল আলম (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় ডুবুরি ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলের গাবখান নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন। নিহত আশরাফুল আলম কাউখালী উপজেলার আশোয়া আমরাজুড়ি গ্রামের বশির উদ্দিন ফরাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আশরাফুল তার বাড়ির সামনে ঘাটে পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে জোয়ারের তীব্র স্রোতে তিনি তলিয়ে যান। তার সঙ্গে থাকা শিশুরা দ্রুত বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে পটুয়াখালীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় ডুবুরিরা যৌথভাবে অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ খলিলুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছান। ডুবুরি দল দূরে অবস্থান করায় কিছুটা বিলম্ব হলেও সমন্বিত চেষ্টায় শেষ পর্যন্ত মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা যানজটে অ’চ’ল রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, ৬ ঘণ্টা পর মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Update Time : ০৬:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬