Dhaka ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা যানজটে অ’চ’ল রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাতক্ষীরা নববর্ষে সাতদিন ব্যাপী বৈশাখী মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের জমি দখল করে রাস্তা নির্মাণ ও গাছ কেটে ছাপা দীর্ঘ ১৬ বছর পর শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ‘কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে’: প্রধানমন্ত্রী শ্রমিক দল সভাপতির বিরুদ্ধে চাঁ/দাবা/জি ও হাম/লার অভিযোগ, পল্লী চিকিৎসক হাসপাতালে সাপাহারে আল-হেলাল ইসলামী একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল আশাশুনির মাখখ আশাশুনির মানিকখালি ব্রিজের সামনে মরণফাঁদ : দুর্ঘটনার শঙ্কা সাপাহারে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে বিনষ্ট সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ইউপি সদস্যের বাড়িতে ডিজেল-চাল জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৩:১৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৫৪ Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মুলাদী উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ৮০০ লিটার ডিজেল ও এক টন সরকারি চাল জব্দ করেছে প্রশাসন।

শনিবার বিকেলে উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে ইউপি সদস্য মো. সুমন ঘরামীর বাড়ি থেকে ২০০ লিটার ডিজেল ও এক টন চাল এবং তাঁর ভাই বাচ্চু আলমের গরুর খামার থেকে আরও ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত এসব জব্দ করে। একই সঙ্গে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে বাচ্চু আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চরকালেখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার বলেন, একজন ইউপি সদস্যের বাড়িতে সরকারি চাল থাকার কথা নয়। ওই চাল কীভাবে সেখানে এল, তা তাঁর জানা নেই।

সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা বলেন, ইউপি সদস্য ও তাঁর ভাই ডিজেল মজুদের বিষয়টি স্বীকার করেছেন। এ কারণে বাচ্চু আলমকে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, ডিজেল জব্দ করে জরিমানা করা হয়েছে। চালের উৎস নিয়ে তদন্ত চলছে। যথাযথ প্রমাণ না পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। #

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা যানজটে অ’চ’ল রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

ইউপি সদস্যের বাড়িতে ডিজেল-চাল জব্দ

Update Time : ০৩:১৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬