Dhaka ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা যানজটে অ’চ’ল রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাতক্ষীরা নববর্ষে সাতদিন ব্যাপী বৈশাখী মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের জমি দখল করে রাস্তা নির্মাণ ও গাছ কেটে ছাপা দীর্ঘ ১৬ বছর পর শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ‘কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে’: প্রধানমন্ত্রী শ্রমিক দল সভাপতির বিরুদ্ধে চাঁ/দাবা/জি ও হাম/লার অভিযোগ, পল্লী চিকিৎসক হাসপাতালে সাপাহারে আল-হেলাল ইসলামী একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল আশাশুনির মাখখ আশাশুনির মানিকখালি ব্রিজের সামনে মরণফাঁদ : দুর্ঘটনার শঙ্কা সাপাহারে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে বিনষ্ট সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

অভাবের চাপে তিন সন্তানকে ইউপি কার্যালয়ে রেখে নিখোঁজ মা

  • Reporter Name
  • Update Time : ০২:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১০৬ Time View

স্টাফ রিপোর্টার, পিরোজপুর:

চরম দারিদ্র্য ও পারিবারিক সংকটের মুখে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। চন্ডিপুর ইউনিয়ন পরিষদে তিন শিশু সন্তানকে রেখে নিখোঁজ হয়েছেন মুক্তা বেগম (২৭) নামে এক মা।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে তিন সন্তান—আরজিনি (৬), আছিয়া (৩) ও সাত মাস বয়সী খাদিজাকে নিয়ে ইউনিয়ন পরিষদে আসেন মুক্তা। পরিষদের চেয়ারম্যান তার জন্য নাস্তার ব্যবস্থা করেন। তবে কিছুক্ষণ পর দোতলার বারান্দায় শিশুদের রেখে নিঃশব্দে সেখান থেকে চলে যান তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

শিশুদের কান্নার শব্দে বিষয়টি নজরে আসে পরিষদের কর্মচারীদের। তারা দ্রুত খোঁজাখুঁজি শুরু করলেও বিকেল পর্যন্ত মুক্তার সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে মুক্তার স্বামী আমান উল্লাহ দ্বিতীয় বিয়ে করে আলাদা বসবাস শুরু করেন। এরপর থেকে স্ত্রী-সন্তানের প্রতি কোনো দায়িত্ব পালন করেননি তিনি। একমাত্র আয়ের উৎস ছিল একটি সেলাই মেশিন, সেটিও দেনার দায়ে হারিয়ে ফেলেন মুক্তা। ফলে চরম অভাব-অনটনে পড়ে সন্তানদের নিয়ে দিন কাটছিল তার।

ইউপি সদস্য সাহিদা আক্তার পারুল জানান, পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে মুক্তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল।চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, “স্বামীর পরিত্যাগ ও জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।”

এ বিষয়ে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে অসহায় শিশুদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা যানজটে অ’চ’ল রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

অভাবের চাপে তিন সন্তানকে ইউপি কার্যালয়ে রেখে নিখোঁজ মা

Update Time : ০২:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬