
প্রতিনিধি,নেছারাবাদ পিরোজপুর ;
পিরোজপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ফেব্রুয়ারি/২০২৬ মাসে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন নেছারাবাদ থানার এএসআই মোঃ নাজমুল হাসান।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতার এবং আদালতের জারি করা ওয়ারেন্ট দ্রুত তামিলের ক্ষেত্রে বিশেষ সাফল্য প্রদর্শন করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। তার নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার প্রদান করা হয়েছে।
আজ পিরোজপুরে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত এএসআই নাজমুল হাসানকে সম্মাননা ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। তবে ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারায় তার পক্ষে পুরস্কার ও নগদ অর্থ গ্রহণ করেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান।
পুরস্কারপ্রাপ্ত এএসআই মোঃ নাজমুল হাসান এক প্রতিক্রিয়ায় বলেন, “এই সম্মাননা আমার কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সে জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।”
স্থানীয়দের মতে, এএসআই নাজমুল হাসানের এ অর্জন নেছারাবাদ থানা পুলিশের জন্য গৌরবের বিষয় এবং এটি অন্যান্য পুলিশ সদস্যদেরও দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।
Reporter Name 






















