
সাউথ বেঙ্গল নিউজ ;
সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় স্বরূপকাঠী জাতীয়তাবাদী যুব ফোরাম, ঢাকা’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরূপকাঠী জাতীয়তাবাদী যুব ফোরাম, ঢাকা’র সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এস. কে. নোমান।
এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ থানা বিএনপির সাবেক সদস্য সচিব এবং যুব ফোরামের সাবেক সফল সভাপতি আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, নেছারাবাদ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুব ফোরামের সাবেক সভাপতি কাজী তৌহিদুল ইসলাম, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল ইসলাম টুলু, তথ্য অধিদপ্তরের উপপরিচালক রিয়াদুল ইসলাম এবং আলহাজ্ব হাবিবউল্লাহ মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে স্বরূপকাঠী জাতীয়তাবাদী যুব ফোরামের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পারভেজসহ সংগঠনের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম মিলন। অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন আবজাল খান, শফিকুল ইসলাম সজিব, পলাশ মন্ডল, মাইনুল ইসলাম সজিব, মোস্তাফিজুর রহমান শাওন, প্রিন্স মাহমুদ ও আকিল মাহমুদ তনা।
দোয়া ও ইফতার মাহফিলটি ঢাকার পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাওসার মাহমুদ সাউথ বেঙ্গল নিউজ।
Reporter Name 






















