বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় "ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকা" শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) বানারীপাড়া উপজেলা মিলনায়তন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক তথ্য অফিস এ সভার আয়োজন করে।
সভায় বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিমা-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নওশীন, সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীর'র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার মোঃ আবুল বাশার, বানারীপাড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, বানারীপাড়া পৌর প্রেসক্লাব সভাপতি ইলিয়াস শেখ ও সাধারণ সম্পাদক শুভ মোঘল।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সঠিক তথ্য প্রচার অত্যন্ত জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ক্ষেত্রে ডেঙ্গু সংক্রান্ত যেকোনো গুজব ও বিভ্রান্তি এড়াতে গণমাধ্যমকর্মীদের ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।