
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। সংগঠনের সাবেক সভাপতি জিএম নুর ইসলামের মৃত্যুতে পদটি শূন্য হলে নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরার লেকভিউয়ের যমুনা হলে সংগঠনের নির্বাহী কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম ফারুক। এ সময় বক্তব্য দেন সহ-সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছি, তৈয়ব হাসান বাবু, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, ফারহা দীবা খান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল ও মোহাম্মদ আলী সুজন, অর্থ সম্পাদক মো. আমিনুল হকসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় আরও উপস্থিত ছিলেন শরিফুজ্জামান বিপুল, আশরাফুল করিম ধনী, অধ্যক্ষ রেজাউল করিম, মীর তাজুল ইসলাম রিপন, রেবেকা সুলতানা, অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, শেখ শফিক উদ-দ্দৌলা সাগর, ডা. মহিদার রহমান, মো. নুরুল হক, সিএম নাজমুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুল গফফার, জিএম সালাউদ্দিন, শেখ সোহরাব হোসেন বাবু ও শামসুজ্জোহা বাবলুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, কলেজ শিক্ষক সমিতির নির্বাচনে বিজয়ী সংগঠনের দুই সদস্যকে সংবর্ধনা প্রদান, গঠনতন্ত্র সংশোধন, স্ট্যান্ডিং কমিটির কার্যবিবরণী এবং নির্বাহী কমিটির সংযোজন-বিয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে সংগঠনের প্রয়াত সভাপতি ও সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী। এ সময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।