সাতক্ষীরা প্রতিনিধি ;
স্কুল-কলেজ শিক্ষার্থীদের পাঠদানে উদ্বুর্দ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরায় “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রকাশনা “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বই সাতক্ষীরা জেলা তথ্য অফিস থেকে স্কুল-কলেজ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
১৫ জুন সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রিকিং দ্যা সাইলেন্স এর প্রকল্প অফিসার আব্দুল মান্নান, কমিউনিটি অর্গানাইজার মনির হোসেন, ইয়ুথ সদস্য সিহাব হোসেন, সাগর হোসেন, সাদিয়া সুলতানা, শিশু সদস্য আফিয়া আক্তার রসনী, আম্বিয়া খাতুন, মামুনুর রশিদ, সিহাব হোসেন প্রমুখ।
এসময় জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এবং দেশের জীব বৈচিত্র, ইতিহাস ও সংস্কৃতি, সরকারের উন্নয়ন চিত্র সম্পর্কে জানতে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বই পড়ার পরামর্শ