
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির (প্রস্তাবিত) নয় সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আলহাজ্ব মো. আব্দুর রউফকে প্রধান উপদেষ্টা, আব্দুল মোমেল খান চৌধুরী (সান্টু চৌধুরী) কে সভাপতি এবং শেখ সাইদ আহমেদ রনজুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার রয়েল প্লাস কনভেনশন সেন্টারে সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আব্দুল মোমেল খান চৌধুরী (সান্টু চৌধুরী)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মো. আব্দুর রউফ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—কার্যকরী সভাপতি মো. শহিদুল্লাহ (ইএসএল), যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম শফি, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক শওকাত হোসেন বাবলু এবং বন্দর সম্পাদক আব্দুল জলিল (মোঝ ভাই)। কমিটির আরও দুজন সদস্যের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
কমিটি ঘোষণার পর জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।