সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার বাঁকাল যুব মুসল্লিদের উদ্যোগে নবনির্মিত বাঁকাল শেখপাড়া জামে মসজিদে দুই দিনব্যাপী ইসলামী কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ আয়োজনের প্রথম দিনে আলহাজ মোজাম্মেল হকের সভাপতিত্বে বাদ আসর থেকে ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৪-৮, ৯-১১ এবং ১২-১৫ বছর বয়সী মোট ৮০ জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ আনোয়ার হোসেন, শেখ জাকির হোসেন, শেখ মারুফ আহম্মেদ, অ্যাডভোকেট শেখ জাহিদুর রহমান ও সাইফুল ইসলাম বাবু।
পরদিন বাদ মাগরিব আলহাজ শেখ জাফরুল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সিরাত মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানা মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে মেয়েদের দুইটি এবং ছেলেদের তিনটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা শাহাদাত হোসাইন, শেখ মোখলেস আলী, রবিউল আক্তার, জাকির হোসেন, মোর্শেদ হোসেন, মারুফ আহম্মেদ, শেখ শাহিনুর রহমান বাবু, মফিজুর রহমান, আরিফুর রহমান উজ্জ্বল, শামীম, আতাহার সায়েম, ফুয়াদ, রিফাত, আজিম, রিয়াজুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাগর ও মোয়াজ্জেম বাবু। সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন শেখ মোস্তাক আহম্মেদ বাবলু।
বক্তারা বলেন, ইসলামী শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ সম্পর্কে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।