
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে শহরের কদমতলা ব্রিজসংলগ্ন থানাঘাটা-নলকুড়া মোড়ে নির্মাণাধীন মসজিদটির ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বায়তুল হামদ্ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলী, সহসভাপতি মো. তোরাবুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ মো. আজিজুল ইসলাম মুকুল, কমিটির সদস্য শেখ নুর আহমেদ লাল্টু, মীর নুরুজ্জামান, রিপন, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম মন্টু, রেজাউল করিম ও আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানা গেছে, সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর দান-অনুদানে বায়তুল হামদ্ জামে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। ছাদ ঢালাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মসজিদটির নির্মাণকাজের সফলতা, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম।