সাতক্ষীরা প্রতিনিধি ;
বিজয়া দশমীর সন্ধ্যায় দূর্গা বিসর্জনের সময় দেবীর কপালে সিঁদুর দিয়ে ডিজে সাউন্ডের সাথে নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তন্নী দে (২০) নামে এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা গ্রামে আমড়াতলা সার্বজনীন পূজা মন্ডপে।
প্রত্যক্ষদর্শী এবং পারিবারিক সূত্র জানায় গত বছর ডিসেম্বর মাসে কুমিরা গ্রামের মহাদেব দের কন্যার সাথে যশোর জেলার কেশবপুর উপজেলার মুলগ্রামের মাধব দত্তের পুত্র মৃদুল দত্তের সাথে ধুমধাম করে বিবাহ হয়।
এ বছর তন্নী শ্বশুর বাড়ি হতে বাবার বাড়িতে সকলের সাথে পূজা উদযাপনের জন্য এসেছে। কিন্তু বুধবার বিজয়ার সন্ধ্যায় ঘটে অঘটন। দেবী দূর্গার বিসর্জনের পূর্বে পূজামন্ডপে দেবির কপালে সিঁদুর পরিয়ে প্রতিবেশি ভাইবোনের সাথে উচ্চশব্দের ডিজে সাউন্ডের সাথে সাথে মনের আনন্দে নাচতে থাকে। এরই মধ্যে ক্লান্ত হয়ে ঘর্মাক্ত শরীরে জলপান করে এবং উচ্চ শব্দের ডিজে সাউন্ডের কারনে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে। কাউকে কিছু না জানিয়ে মন্দিরের গ্রীল ধরে তন্নী দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এসময় পূজামন্ডপে উপস্থিত প্রতিবেশি এবং দর্শনার্থীরা উদ্ধার করে এবং পরিবারে সংবাদ দেয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাবার পথে হুদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা য়ায়।
এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং শত শত মানুষ তন্নীর মরদেহ দেখতে ভীড় জমায়।বৃহস্পতিবার সকালে কুমিরা মহাশশ্মানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে