
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মো. আতাউর রাব্বী আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
রোববার (২৬ জুলাই) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবু সাঈদ নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
জেলা প্রশাসক আবু সাঈদ আশা প্রকাশ করে বলেন, মো. আতাউর রাব্বীর কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে মঠবাড়িয়া উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবার মান উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।