বানারীপাড়া প্রতিনিধি ;
বরিশাল জেলার বানারীপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে টিটু'কে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।
বানারীপাড়া থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ জনাব মোঃ মজিবুর রহমান এর নির্দেশনায় উপপরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে মোঃ মনিরুজ্জামান ওরফে টিটু'কে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানাযায় গতকাল ১৩ই আগষ্ট ৭টায় উপপরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম র্যাব এর সহায়তায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিড়ি এলাকা হইতে অবৈধ মাদকদ্রব্য হিরোইন রাখার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে টিটু'কে গ্রেফতার করে। আসামী টিটু বানারীপাড়া উপজেলার বাকপুর ইউনিয়নের ধারালিয়া গ্রামের মৃত আবুল কাশেম'র সন্তান।
এ বিষয়ে পুলিশ জানায় আসামী টিটুকে বিজ্ঞ আদালতের প্রেরন করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যহত থাকবে।