বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার অভিযোগে দুই শিক্ষককে চলতি বছরের জন্য সব ধরনের পরীক্ষা ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিবের ভূমিকা নিয়ে স্থানীয় মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, পরীক্ষার সময় নির্দিষ্ট কক্ষে প্রশ্ন কম পড়ায় দায়িত্বপ্রাপ্ত দুই শিক্ষক দ্রুত অন্য কক্ষ থেকে প্রশ্ন সংগ্রহ করে দেওয়ার উদ্যোগ নেন। পরিদর্শক প্রশ্নহাতে ঐ শিক্ষাকদের কক্ষের বাহিরে দাড়িয়ে থাকতে দেখেন এবং পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে সচেতন মহলের মনে করেন, প্রশ্ন পড়া ও সার্বিক অব্যবস্থাপনার জন্য দায় আসলে কার? অনেকের মতে, কেন্দ্র সচিব হিসেবে বাবু মিহির কুমার রায়ের দায়িত্ব ছিল পরীক্ষা কক্ষে প্রয়োজনীয় প্রশ্ন ও অন্যান্য উপকরণ নিশ্চিত করা। তার দায়িত্ব অবহেলার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নির্দোষ দুই শিক্ষক শাস্তির মুখে পড়েছেন।
মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া ঐ দুই শিক্ষাকের অব্যাহতির কথা স্বীকার করে বলেন, তারা নতুন শিক্ষক তারা বুঝতে পারেনাই প্রশ্নপত্র হাতে নিয়েই তারা বের হয়ে গেছিলো।এজন্য পরবর্তী পরীক্ষা গুলোতে ডিউটি দেয়া থেকে নিষেধ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অব্যবস্থাপনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।