প্রতিনিধি,নেছারাবাদ পিরোজপুর।
নেছারাবাদে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে বিভিন্ন পেশাজীবীদের সাথে শিখণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২শে আগষ্ট বেলা ১১টায় নেছারাবাদ উপজেলার তৃনা কমিউনিটি সেন্টারে ঐ শিখণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়থ ফর দা সুন্দরবন এর নেছারাবাদ উপজেলা শাখার আহবায়ক সুর্বনা আক্তার।
মোঃ হারিসুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত থেকে সাবেক মেয়র মো.শফিকুল ইসলাম ফরিদ স্বরূপকাঠি পৌরসভা, সাবেক চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ ৩নং স্বরূপকাঠি ইউনিয়ন পরিষদ, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান মানিক সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, আরো বক্তব্য রাখেন রুপান্তর পিরোজপুর জেলা প্রজেক্ট অফিসার শাহিদা বানু সোনিয়া,
নেছারাবাদ উপজেলা সুন্দরবন জার্নালিষ্ট ফোরামের আহবায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, ট্যুর অপারেটর এর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। এ সময় ৩০জন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন, এবং ইয়ুথ ফর দা সুন্দরবন এর সদস্যরা। এ সময় বক্তারা প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।