ধামরাই প্রতিনিধি ;
ঢাকার ধামরাই উপজেলায় লক্ষ্মীরাণী (নাম প্রকাশিত) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে ভোররাতে ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত লক্ষ্মীরাণী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা। আটক স্বপন অধিকারী ধামরাই উপজেলার কান্দিকুল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে লক্ষ্মীরাণী ওই এলাকায় আসেন। পরবর্তীতে একটি বাড়িতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
ধামরাই থানার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে