প্রতিনিধি,নেছারাবাদ।।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উদ্যাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১০ মার্চ ২০২৬ খ্রি. সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ সভাকক্ষ ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থীসহ স্থানীয় জনগণের অংশগ্রহণে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদারে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া পরিচালনা করা হয়। পাশাপাশি একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,যুব উন্নয়ন কর্মকর্তা,উপজেলা কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কর্মসূচিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর-এর সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করছে উপজেলা প্রশাসন নেছারাবাদ পিরোজপুর।