সাতক্ষীরা প্রতিনিধি;
অদ্য ৩০ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখে তালা থানা পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় থানায় পৌঁছালে তালা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম হাওলাদার এর নেতৃত্বে অত্র থানা পুলিশের একটি চৌকস দল সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় পরিদর্শনকালে অত্র থানার বিভিন্ন শেরেস্তার দাপ্তরিক রেজিস্টার তদারকি করেন এবং সকল অফিসার ও ফোর্স এবং গ্রাম পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), জনাব শেখ মোহাম্মদ নূরুল্লাহ সহ অত্র থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।