
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালার তেঁতুলিয়া ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বুধবার (১১ নভেম্বর) সকালে তালা জনতা ব্যাংক চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান সাঈদ।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স. ম. ইয়াসিন উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা এম এম মারুফ উল ইসলাম, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্যসচিব এস কে ফারুক, যুগ্ম আহ্বায়ক আব্রাহাম রাসেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম ও আসাদ, তালা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মদ আলী, খলিলনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল করিম, ইসলামকাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মোমিন, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সবুজ ও সদস্যসচিব ওলিয়ার রহমান ওলি।
এ ছাড়া জালালপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. আল আমিন, মাগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহিন, সদস্যসচিব সরজিৎ সরকার এবং সাবেক ছাত্রনেতা জি এম ফারুকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা তেঁতুলিয়া ইউনিয়নে ঝটিকা মিছিলের ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।