প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৪:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৬, ১:৪০ পি.এম
জনসম্পৃক্ততার বার্তা নিয়ে সোহাগদল ইউপি নির্বাচনে মাঠে মুহম্মদ ইমাম উদ্দিন তালুকদার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ২ নম্বর সোহাগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মুহম্মদ ইমাম উদ্দিন তালুকদার।
অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত মুহম্মদ ইমাম উদ্দিন তালুকদার দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তিনি নেছারাবাদ উপজেলা বিএনপির (সাবেক) যুগ্ম আহ্বায়ক এবং নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের (সাবেক) যুগ্ম আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তিনি স্থানীয় জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। এক বার্তায় তিনি বলেন, “আমি আপনাদের এলাকার সন্তান। এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাই। সবার দোয়া ও সমর্থন আমার পথচলার অনুপ্রেরণা।”
তিনি আরো বলেন, আমি আজ পর্যন্ত কোনো ব্যাক্তির উপকার করতে পেরেছি কিনা জানি না তবে আমার জানা মতে আমার ইউনিয়নের কোনো মানুষ আমার দ্বারা প্রতারিত অথবা ক্ষতিগ্রস্ত হয়নি।
স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সোহাগদল ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নতুন করে রাজনৈতিক ও সামাজিক তৎপরতা বৃদ্ধি পাবে।
southbengalnews24.com