প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ১০:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ১:৩৮ পি.এম
### কাউখালীতে মেধা যাচাইয়ে প্রাথমিক বৃত্তি মডেল টেস্ট শুরু, অংশ নিচ্ছে ২৯৬ শিক্ষার্থী কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিশ্চিত করতে চার দিনব্যাপী প্রাথমিক বৃত্তি মডেল টেস্ট শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার তিনটি নির্ধারিত কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৯৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে ১১৮ জন ছাত্র ও ১৭৮ জন ছাত্রী। চার দিনব্যাপী এ পরীক্ষার প্রথম দিনে শিক্ষার্থীরা গণিত বিষয়ে অংশ নেয়। আগামী ১২ নভেম্বর এ পরীক্ষা শেষ হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, চূড়ান্ত বৃত্তি পরীক্ষার আগে শিক্ষার্থীদের জন্য এ ধরনের মডেল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষার পরিবেশ ও প্রশ্নপদ্ধতি সম্পর্কে ধারণা পাবে এবং মানসিকভাবে প্রস্তুত হতে পারবে। পাশাপাশি মূল পাঠ্যবই ভালোভাবে পড়ার আগ্রহ বাড়বে। পরীক্ষার খাতা মূল্যায়নের পর শিক্ষার্থীরা নিজেদের দুর্বলতা চিহ্নিত করে চূড়ান্ত পরীক্ষার আগেই তা সংশোধনের সুযোগ পাবে। এদিকে পরীক্ষার সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা পর্যবেক্ষণে সোমবার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও সবুজ কান্তি সিকদার। পরিদর্শন শেষে তাঁরা পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিশ্চিত করতে চার দিনব্যাপী প্রাথমিক বৃত্তি মডেল টেস্ট শুরু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার তিনটি নির্ধারিত কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৯৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে ১১৮ জন ছাত্র ও ১৭৮ জন ছাত্রী।
চার দিনব্যাপী এ পরীক্ষার প্রথম দিনে শিক্ষার্থীরা গণিত বিষয়ে অংশ নেয়। আগামী ১২ নভেম্বর এ পরীক্ষা শেষ হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, চূড়ান্ত বৃত্তি পরীক্ষার আগে শিক্ষার্থীদের জন্য এ ধরনের মডেল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষার পরিবেশ ও প্রশ্নপদ্ধতি সম্পর্কে ধারণা পাবে এবং মানসিকভাবে প্রস্তুত হতে পারবে। পাশাপাশি মূল পাঠ্যবই ভালোভাবে পড়ার আগ্রহ বাড়বে। পরীক্ষার খাতা মূল্যায়নের পর শিক্ষার্থীরা নিজেদের দুর্বলতা চিহ্নিত করে চূড়ান্ত পরীক্ষার আগেই তা সংশোধনের সুযোগ পাবে।
এদিকে পরীক্ষার সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা পর্যবেক্ষণে সোমবার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও সবুজ কান্তি সিকদার। পরিদর্শন শেষে তাঁরা পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
southbengalnews24.com